শিক্ষাঙ্গনে সবুজ বিপ্লব: ২৯ হাজার স্কুলে গাছ লাগালেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উপদেষ্টা মাহদী আমিন।
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসাথে প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর মাধ্যমে সবুজায়নে অংশ নিতে উৎসাহিত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই বৃক্ষরোপণ কর্মসূচি বৃহত্তর ভূমিকা পালন করবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে স্কুলে স্কুলে চুরির ছোবল, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী
নারী কর্মসংস্থানে ডিসির অনন্য উদ্যোগ, সেলাই মেশিন পেলেন ২০ জন
মন্ত্রিসভার ১০৮ সিদ্ধান্তের ৮০টি বাস্তবায়িত, সাফল্যের হার ৭৪ শতাংশ
চট্টগ্রামে চালু হলো বিআরটিসির মহিলা বাস, জানুন রুট ও সময়সূচি
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, সঙ্গে দুই কমিশনার

আরও পড়ুন

শিক্ষাঙ্গনে সবুজ বিপ্লব: ২৯ হাজার স্কুলে গাছ লাগালেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উপদেষ্টা মাহদী আমিন।
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসাথে প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর মাধ্যমে সবুজায়নে অংশ নিতে উৎসাহিত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই বৃক্ষরোপণ কর্মসূচি বৃহত্তর ভূমিকা পালন করবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে স্কুলে স্কুলে চুরির ছোবল, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী
নারী কর্মসংস্থানে ডিসির অনন্য উদ্যোগ, সেলাই মেশিন পেলেন…
মন্ত্রিসভার ১০৮ সিদ্ধান্তের ৮০টি বাস্তবায়িত, সাফল্যের হার ৭৪…
চট্টগ্রামে চালু হলো বিআরটিসির মহিলা বাস, জানুন রুট…
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১…