ভিয়েতনাম এক লাখ টন আলু নিতে চায়: সেমিনারে রিজভী
ভিয়েতনামের বাজারে বাংলাদেশি আলু রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটি বাংলাদেশ থেকে এক লাখ মেট্রিক টন আলু কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এই তথ্য তুলে ধরেন।
‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এই অনুষ্ঠানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এই কৃষি বিশেষজ্ঞ। তিনি বলেন, নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ৪২ লাখ ৫০ হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড প্রদানের উদ্যোগ গ্রামীণ অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।
কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরে রিজভী জানান, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর শহীদ জিয়াউর রহমানের সময় ১০০ কোটি টাকার কৃষিঋণ কর্মসূচি গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে মূখ্য ভূমিকা রেখেছিল। তিনি মনে করেন, মোট বাজেটের আকার বাড়লেও মূল্যস্ফীতির কথা বিবেচনা করলে কৃষিখাতের জন্য বরাদ্দ যথেষ্ট নয়। জিডিপিতে কৃষির অবদান বর্তমানে পাঁচ থেকে ছয় শতাংশ থেকে বাড়িয়ে সাত থেকে আট শতাংশে উন্নীত করার প্রয়োজন রয়েছে।
সম্পর্কিত খবর
জনগণের আমানত রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, পুঁজিবাজারে আসছে সংস্কার
ভূমি মন্ত্রণালয়ের কঠোর অবস্থান, দুর্নীতির দায়ে দুই কর্মীর শাস্তি
অতীতের ভ্যানিটি প্রজেক্ট: দেশের ঘাড়ে বড় ঋণের বোঝা বললেন প্রধানমন্ত্রী
২০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ঢাকার এলাকাভেদে গরমের পার্থক্য নির্ণয়ে বুয়েট ও ঢাবির যৌথ গবেষণা
পুঁজিবাজারে লুটপাটে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ভিয়েতনাম এক লাখ টন আলু নিতে চায়: সেমিনারে রিজভী
ভিয়েতনামের বাজারে বাংলাদেশি আলু রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটি বাংলাদেশ থেকে এক লাখ মেট্রিক টন আলু কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এই তথ্য তুলে ধরেন।
‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এই অনুষ্ঠানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এই কৃষি বিশেষজ্ঞ। তিনি বলেন, নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ৪২ লাখ ৫০ হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড প্রদানের উদ্যোগ গ্রামীণ অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।
কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরে রিজভী জানান, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর শহীদ জিয়াউর রহমানের সময় ১০০ কোটি টাকার কৃষিঋণ কর্মসূচি গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে মূখ্য ভূমিকা রেখেছিল। তিনি মনে করেন, মোট বাজেটের আকার বাড়লেও মূল্যস্ফীতির কথা বিবেচনা করলে কৃষিখাতের জন্য বরাদ্দ যথেষ্ট নয়। জিডিপিতে কৃষির অবদান বর্তমানে পাঁচ থেকে ছয় শতাংশ থেকে বাড়িয়ে সাত থেকে আট শতাংশে উন্নীত করার প্রয়োজন রয়েছে।
সম্পর্কিত খবর
জনগণের আমানত রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, পুঁজিবাজারে আসছে সংস্কার
ভূমি মন্ত্রণালয়ের কঠোর অবস্থান, দুর্নীতির দায়ে দুই কর্মীর…
অতীতের ভ্যানিটি প্রজেক্ট: দেশের ঘাড়ে বড় ঋণের বোঝা…
২০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর…
ঢাকার এলাকাভেদে গরমের পার্থক্য নির্ণয়ে বুয়েট ও ঢাবির…