হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হলেন র্যাবের ফারুক আহমেদ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মো. ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই আদেশে পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে আরও ২০ জন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।
১৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা বগুড়া জেলার সন্তান। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেলেও একসময় রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। ২০০৯ সালে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় তাকে প্রত্যাহার করা হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তার ক্যারিয়ারে নতুন মোড় আসে।
গত ৪ জুন সরকার তাকে পুলিশের পাঁচ ডিআইজির সঙ্গে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এরপর ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাকে নতুন র্যাংক ব্যাজ পরানো হয়। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছিলেন।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৮৭, আটক মাদক ও চাঁদাবাজ
পদোন্নতির এক মাসেও পদায়ন পেলেন না অতিরিক্ত আইজিপি রেজাউল
রাউজানে জেঠাতো ভাইয়ের হামলায় আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক
সাতকানিয়ায় খাসজমি নিয়ে বিরোধ: অপহরণের ৪ দিন পর দিনমজুরের মৃত্যু
কবজি কাটা গ্রুপের ধ্বংস কবিরসহ গ্রেফতার ৩, উদ্ধার ৩ চাপাতি
কর্ণফুলীতে ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ বোট জব্দ, আটক ২

আরও পড়ুন

হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হলেন র্যাবের ফারুক আহমেদ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মো. ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই আদেশে পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে আরও ২০ জন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।
১৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা বগুড়া জেলার সন্তান। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেলেও একসময় রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। ২০০৯ সালে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় তাকে প্রত্যাহার করা হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তার ক্যারিয়ারে নতুন মোড় আসে।
গত ৪ জুন সরকার তাকে পুলিশের পাঁচ ডিআইজির সঙ্গে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এরপর ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাকে নতুন র্যাংক ব্যাজ পরানো হয়। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছিলেন।
সম্পর্কিত খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৮৭, আটক মাদক ও…
পদোন্নতির এক মাসেও পদায়ন পেলেন না অতিরিক্ত আইজিপি…
রাউজানে জেঠাতো ভাইয়ের হামলায় আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত…
সাতকানিয়ায় খাসজমি নিয়ে বিরোধ: অপহরণের ৪ দিন পর…
কবজি কাটা গ্রুপের ধ্বংস কবিরসহ গ্রেফতার ৩, উদ্ধার…
কর্ণফুলীতে ২ হাজার লিটার চোরাই ডিজেলসহ বোট জব্দ,…