টিকিটের জন্য উট বিক্রি, বিশ্বকাপের গ্যালারিতে হৈচৈ ফেলেছেন জর্ডানি ভক্ত

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ১০:৩০ পিএম
টিকিটের জন্য উট বিক্রি, বিশ্বকাপের গ্যালারিতে হৈচৈ ফেলেছেন জর্ডানি ভক্ত

ফুটবল প্রেমের টানে মানুষ কতকিছুই না করে! এবার বিশ্বকাপ উপভোগ করতে এসে নিজের প্রিয় উট বিক্রি করে দিলেন এক জর্ডানি সমর্থক। যুক্তরাষ্ট্রের মাটিতে আর্জেন্টিনার বিপক্ষে জর্ডানের শেষ গ্রুপ ম্যাচের গ্যালারিতে এই অভূতপূর্ব ঘটনার দেখা মিলেছে। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৭০ হাজার দর্শকের মধ্যে এই ব্যক্তির প্ল্যাকার্ডই সবার নজর কেড়েছিল।

খেলার ৮০তম মিনিটের দিকে এক জর্ডানি দর্শককে ব্যতিক্রমী এক ব্যানার হাতে ধরতে দেখা যায়। সেখানে ইংরেজিতে লেখা ছিল, ‘এই টিকিটগুলোর জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি’। প্ল্যাকার্ডের এক পাশে জর্ডানের পতাকা এবং অন্য পাশে সানগ্লাস পরা একটি উটের ছবি ছাপানো ছিল। মুসা আল তামারির গোলে জর্ডান শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হার মানে তারা।

এবারের বিশ্বকাপে টিকিটের দাম অস্বাভাবিক বেশি। ফিফার তথ্যমতে, ফাইনাল ম্যাচের সর্বোচ্চ দামি টিকিটের মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। গ্রুপ পর্বের টিকিটও ১২০ থেকে ২৫০ ডলারের মধ্যে ছিল। এই মহার্ঘ্যের বাজারেও দলের প্রতি ভালোবাসা থেকেই নিজের প্রিয় পশু বিক্রির মতো অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে হয়েছে ওই ভক্তকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...