প্রধানমন্ত্রীর সেলফি ও সংসদ পরিদর্শন: উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা
দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়ে স্বপ্নপূরণের অভিজ্ঞতা অর্জন করেছেন কুমিল্লার মনোহরগঞ্জের ৬৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক। গত রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সফরে অংশ নিয়ে তারা জাতীয় সংসদের ইতিহাস ও স্থাপত্য ঘুরে দেখেন এবং বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন।
সফরের মূল আকর্ষণ ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি নিজেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে তাদের আনন্দের সীমা বাড়িয়ে দেন। এই মুহূর্তটি তাদের কাছে সফরের সেরা অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
পরিদর্শনকালে তারা এলডি হল, উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক এবং সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও সংসদ বিষয়ক ব্রিফিংয়ে অংশ নেন। জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
বন্দরের মালিকানা রক্ষায় এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবি
বোয়ালখালীতে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী, চালক পলাতক
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন সাবেক র্যাব কর্মকর্তা ফারুক আহমেদ
বজ্রপাতে মৃত্যু কমাতে সচেতনতা ও আচরণে পরিবর্তন আনতে হবে
ঢামেকের বাগান গেট সংলগ্ন এলাকা থেকে একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার
সাপে কামড়ালেই ওঝায় ভরসা, হাসপাতালে না নিয়ে প্রাণ গেল যুবকের

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সেলফি ও সংসদ পরিদর্শন: উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা
দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়ে স্বপ্নপূরণের অভিজ্ঞতা অর্জন করেছেন কুমিল্লার মনোহরগঞ্জের ৬৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক। গত রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সফরে অংশ নিয়ে তারা জাতীয় সংসদের ইতিহাস ও স্থাপত্য ঘুরে দেখেন এবং বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন।
সফরের মূল আকর্ষণ ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি নিজেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে তাদের আনন্দের সীমা বাড়িয়ে দেন। এই মুহূর্তটি তাদের কাছে সফরের সেরা অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
পরিদর্শনকালে তারা এলডি হল, উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক এবং সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও সংসদ বিষয়ক ব্রিফিংয়ে অংশ নেন। জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
বন্দরের মালিকানা রক্ষায় এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবি
বোয়ালখালীতে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী, চালক পলাতক
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন সাবেক র্যাব কর্মকর্তা…
বজ্রপাতে মৃত্যু কমাতে সচেতনতা ও আচরণে পরিবর্তন আনতে…
ঢামেকের বাগান গেট সংলগ্ন এলাকা থেকে একদিনের নবজাতকের…
সাপে কামড়ালেই ওঝায় ভরসা, হাসপাতালে না নিয়ে প্রাণ…