বিশ্বকাপ মিশন শেষ পাঁচ দলের: এক ম্যাচ বাকি থাকতেই বিদায়
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষে পাঁচটি দলের স্বপ্নভঙ্গ হয়েছে। শেষ ম্যাচ খেলার আগেই হাইতি, তুরস্ক, জর্ডান, তিউনিসিয়া ও পানামার বিদায় নিশ্চিত হয়ে গেছে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী সেরা তৃতীয় স্থান অধিকারী হিসেবে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আর নেই তাদের।
ফিফা এবার টাইব্রেকিং পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে। এখন গোল ব্যবধানের আগে দলগুলোর পারস্পরিক ম্যাচের ফল বা ‘হেড-টু-হেড’ বিবেচনা করা হচ্ছে। এই নিয়মের কারণেই গত দুই ম্যাচে হারা এই পাঁচ দল শেষ ম্যাচে বড় জয় পেলেও পয়েন্ট তালিকায় উপরে ওঠার সুযোগ পাচ্ছে না।
হাইতি স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে হেরে গ্রুপে পিছিয়ে পড়েছে। তাই স্কটল্যান্ডের বিরুদ্ধে হেড-টু-হেডে টাই ব্রেকিংয়ে তাদের সুবিধা নেই। তুরস্ক অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হারায় এবং জর্ডান অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিরুদ্ধে পরাজিত হয়। শেষ ম্যাচে জর্ডান আর্জেন্টিনাকে হারালেও তাদের ভাগ্যে পরিবর্তন আসবে না।
তিউনিসিয়া ও পানামার অবস্থাও একই। সুইডেন ও জাপানের কাছে বড় ব্যবধানে হারায় তিউনিসিয়া। অন্যদিকে পানামা ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে যায়। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও ক্রোয়েশিয়ার সাথে তাদের হেড-টু-হেড রেকর্ড পক্ষে না থাকায় তারাও বাদ পড়ছে।
সম্পর্কিত খবর
মেসি-রোনালদো বিতর্ক: ভক্তদের রাজনৈতিক মতাদর্শ ও পছন্দের প্রভাব
ঘানার ‘কালো জাদু’তে জর্জরিত ইংল্যান্ড, গোলশূন্য ড্র করে ম্যাচ শেষ
জোড়া গোলে সমালোচকদের নীরব করলেন রোনালদো, গড়লেন ৬টি রেকর্ড
আমি ফিরেছি: জোড়া গোলে সমালোচকদের জবাব রোনালদোর
স্কটল্যান্ডের বিপক্ষে ড্রই যথেষ্ট: ব্রাজিলের নকআউটের সমীকরণ
শোকের ছায়া শোয়েব পরিবারে, না ফেরার দেশে বড় ভাই শাহিদ…

আরও পড়ুন

বিশ্বকাপ মিশন শেষ পাঁচ দলের: এক ম্যাচ বাকি থাকতেই বিদায়
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষে পাঁচটি দলের স্বপ্নভঙ্গ হয়েছে। শেষ ম্যাচ খেলার আগেই হাইতি, তুরস্ক, জর্ডান, তিউনিসিয়া ও পানামার বিদায় নিশ্চিত হয়ে গেছে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী সেরা তৃতীয় স্থান অধিকারী হিসেবে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আর নেই তাদের।
ফিফা এবার টাইব্রেকিং পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে। এখন গোল ব্যবধানের আগে দলগুলোর পারস্পরিক ম্যাচের ফল বা ‘হেড-টু-হেড’ বিবেচনা করা হচ্ছে। এই নিয়মের কারণেই গত দুই ম্যাচে হারা এই পাঁচ দল শেষ ম্যাচে বড় জয় পেলেও পয়েন্ট তালিকায় উপরে ওঠার সুযোগ পাচ্ছে না।
হাইতি স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে হেরে গ্রুপে পিছিয়ে পড়েছে। তাই স্কটল্যান্ডের বিরুদ্ধে হেড-টু-হেডে টাই ব্রেকিংয়ে তাদের সুবিধা নেই। তুরস্ক অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হারায় এবং জর্ডান অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিরুদ্ধে পরাজিত হয়। শেষ ম্যাচে জর্ডান আর্জেন্টিনাকে হারালেও তাদের ভাগ্যে পরিবর্তন আসবে না।
তিউনিসিয়া ও পানামার অবস্থাও একই। সুইডেন ও জাপানের কাছে বড় ব্যবধানে হারায় তিউনিসিয়া। অন্যদিকে পানামা ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে যায়। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও ক্রোয়েশিয়ার সাথে তাদের হেড-টু-হেড রেকর্ড পক্ষে না থাকায় তারাও বাদ পড়ছে।
সম্পর্কিত খবর
মেসি-রোনালদো বিতর্ক: ভক্তদের রাজনৈতিক মতাদর্শ ও পছন্দের প্রভাব
ঘানার ‘কালো জাদু’তে জর্জরিত ইংল্যান্ড, গোলশূন্য ড্র করে…
জোড়া গোলে সমালোচকদের নীরব করলেন রোনালদো, গড়লেন ৬টি…
আমি ফিরেছি: জোড়া গোলে সমালোচকদের জবাব রোনালদোর
স্কটল্যান্ডের বিপক্ষে ড্রই যথেষ্ট: ব্রাজিলের নকআউটের সমীকরণ
শোকের ছায়া শোয়েব পরিবারে, না ফেরার দেশে বড়…