পদ্মায় বাসডুবিতে শোক জিএম কাদেরের, যাত্রী নিরাপত্তায় প্রশ্ন

প্রাইম বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬ ৫:০৬ এএম
পদ্মায় বাসডুবিতে শোক জিএম কাদেরের, যাত্রী নিরাপত্তায় প্রশ্ন

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক শোকবার্তায় তিনি এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জিএম কাদের বলেন, এ ধরণের দুর্ঘটনা সত্যিই বেদনাদায়ক। তিনি শোকাহত পরিবারগুলোর জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। প্রসঙ্গত, এখন পর্যন্ত ওই দুর্ঘটনার ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি ঈদুল ফিতরের আগে ও পরে সাড়ে সাত দিনে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় অন্তত ২০৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, জনগণের নিরাপদে চলাচলের অধিকার নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব। কিন্তু দুর্ঘটনা রোধে সরকারের সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। দুর্ঘটনা মোটামুটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ বিষয়ে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...