রাষ্ট্রপতি ফখরুলের ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ পেলেন জাফর শরীফ

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ পিএম
রাষ্ট্রপতি ফখরুলের ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ পেলেন জাফর শরীফ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী মো. জাফর শরীফ। বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগাদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের শর্ত হিসেবে তাকে যেকোনো পেশা বা ব্যবসা ছেড়ে দিতে হবে। পাশাপাশি সরকারি, আধা-সরকারি, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কোনো কর্ম-সম্পর্ক রাখা যাবে না। যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতির সন্তুষ্টির ভিত্তিতে—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের বাকি শর্তগুলো চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

জাফর শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি প্রয়াত তোয়াবুর রহমান চৌধুরী রঞ্জুর ছেলে। নব্বইয়ের দশকে এরশাদবিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব রঞ্জু ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জজ কোর্টের সাবেক জিপি এবং ঠাকুরগাঁও চিনিকলের সুগারসিস কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...