প্রেষণে পেট্রোবাংলার পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
দেশের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও ব্যবস্থাপনা সংস্থা পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
নিয়োগ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. আব্দুল মান্নানকে বদলির আওতায় প্রেষণে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োজিত করা হলো।
জানা যায়, গত ১৭ মে থেকে মান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবেই সংস্থাটির চেয়ারম্যানের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ প্রজ্ঞাপনের ফলে এবার তিনি পূর্ণাঙ্গভাবে এই পদের দায়িত্ব পেলেন।
তেল, গ্যাস ও খনিজ সম্পদের অন্বেষণ, উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানটির হাল এবার সামলাবেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
সম্পর্কিত খবর
খুলশীতে হিজড়া নেত্রী মৌসুমী হত্যা মামলায় মোমিন গ্রেফতার
সংসদে গাজী নজরুল বিতর্কে মুখোমুখি বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী
মশার লার্ভা ৬০ শতাংশ বাসায়: নগরবাসীর অংশগ্রহণ চাইলেন ডিএসসিসি প্রশাসক
দেশে ৮০ লাখ অটোরিকশা, অবৈধ চার্জিংয়ে বছরে ঘাটতি ৪ হাজার…
সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ সাতকানিয়ার ডলু…
প্লেট নেই বলে জরিমানাও হয় না, সংসদে অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি

আরও পড়ুন

প্রেষণে পেট্রোবাংলার পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
দেশের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও ব্যবস্থাপনা সংস্থা পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
নিয়োগ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. আব্দুল মান্নানকে বদলির আওতায় প্রেষণে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োজিত করা হলো।
জানা যায়, গত ১৭ মে থেকে মান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবেই সংস্থাটির চেয়ারম্যানের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ প্রজ্ঞাপনের ফলে এবার তিনি পূর্ণাঙ্গভাবে এই পদের দায়িত্ব পেলেন।
তেল, গ্যাস ও খনিজ সম্পদের অন্বেষণ, উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানটির হাল এবার সামলাবেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
সম্পর্কিত খবর
খুলশীতে হিজড়া নেত্রী মৌসুমী হত্যা মামলায় মোমিন গ্রেফতার
সংসদে গাজী নজরুল বিতর্কে মুখোমুখি বিরোধীদলীয় নেতা ও…
মশার লার্ভা ৬০ শতাংশ বাসায়: নগরবাসীর অংশগ্রহণ চাইলেন…
দেশে ৮০ লাখ অটোরিকশা, অবৈধ চার্জিংয়ে বছরে ঘাটতি…
সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ…
প্লেট নেই বলে জরিমানাও হয় না, সংসদে অটোরিকশা…