সুস্পষ্ট লঘুচাপে বাড়ছে বাতাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) জারি করা এই সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ঝোড়ো বাতাসের ঝুঁকির কারণে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল এবং উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
চরভদ্রাসনে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বিনানুমতিতে অনুপস্থিত কর্মচারী বদলীর নির্দেশ
ঢাকায় মৃত্যুর পরও টাকার দাপট, কবর সংরক্ষণে লাখ টাকার লেনদেন
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪১৬, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
জুলাই আন্দোলনে সন্ত্রাসী তকমা ও গুজব ছড়ানোর দায়ে সময় টিভির…
বোয়ালখালীতে পুলিশকে কামড়ে হাতকড়া নিয়ে পালালেন আসামি
সংসদে কমিটি নিয়ে ধুন্ধুমার: সংবিধান সংশোধনে বোঝাপড়া নিয়ে দুই পক্ষের…

আরও পড়ুন

সুস্পষ্ট লঘুচাপে বাড়ছে বাতাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) জারি করা এই সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ঝোড়ো বাতাসের ঝুঁকির কারণে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল এবং উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
চরভদ্রাসনে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বিনানুমতিতে অনুপস্থিত কর্মচারী বদলীর…
ঢাকায় মৃত্যুর পরও টাকার দাপট, কবর সংরক্ষণে লাখ…
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪১৬, উদ্ধার বিপুল মাদক…
জুলাই আন্দোলনে সন্ত্রাসী তকমা ও গুজব ছড়ানোর দায়ে…
বোয়ালখালীতে পুলিশকে কামড়ে হাতকড়া নিয়ে পালালেন আসামি
সংসদে কমিটি নিয়ে ধুন্ধুমার: সংবিধান সংশোধনে বোঝাপড়া নিয়ে…