রাজধানীর ৬ থানায় মহড়ি চালিয়ে ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতভর চলা এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তেজগাঁও বিভাগের অধীন ছয়টি থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩২ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১২ জন, তেজগাঁও থানা থেকে ১১ জন, আদাবর থানা থেকে ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৮ জন এবং হাতিরঝিল থানা থেকে ৩ জনকে আটক করা হয়। এছাড়াও আইনের সঙ্গে সংঘাতে জড়িত থাকার অভিযোগে দুই শিশুকেও এসময় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রুজু করা হয়েছে। রোববার তাদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না।
সম্পর্কিত খবর
বোয়ালখালীতে পুলিশকে কামড়ে হাতকড়া নিয়ে পালালেন আসামি
সংসদে কমিটি নিয়ে ধুন্ধুমার: সংবিধান সংশোধনে বোঝাপড়া নিয়ে দুই পক্ষের…
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম, বদলিতে মোকাম্মেল হক
গুমের বিচার ও আয়নাঘর সংরক্ষণের দাবিতে ঢাবিতে মানববন্ধন
চট্টগ্রাম বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত জেটি সরকার নাসির
জুলাই সনদের সুফল চান কিন্তু কমিটিতে থাকতে চান না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

রাজধানীর ৬ থানায় মহড়ি চালিয়ে ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতভর চলা এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তেজগাঁও বিভাগের অধীন ছয়টি থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩২ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১২ জন, তেজগাঁও থানা থেকে ১১ জন, আদাবর থানা থেকে ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৮ জন এবং হাতিরঝিল থানা থেকে ৩ জনকে আটক করা হয়। এছাড়াও আইনের সঙ্গে সংঘাতে জড়িত থাকার অভিযোগে দুই শিশুকেও এসময় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রুজু করা হয়েছে। রোববার তাদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না।
সম্পর্কিত খবর
বোয়ালখালীতে পুলিশকে কামড়ে হাতকড়া নিয়ে পালালেন আসামি
সংসদে কমিটি নিয়ে ধুন্ধুমার: সংবিধান সংশোধনে বোঝাপড়া নিয়ে…
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম, বদলিতে মোকাম্মেল হক
গুমের বিচার ও আয়নাঘর সংরক্ষণের দাবিতে ঢাবিতে মানববন্ধন
চট্টগ্রাম বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত জেটি সরকার নাসির
জুলাই সনদের সুফল চান কিন্তু কমিটিতে থাকতে চান…