বোয়ালখালীতে পুলিশকে কামড়ে হাতকড়া নিয়ে পালালেন আসামি

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৯:৫৬ এএম
বোয়ালখালীতে পুলিশকে কামড়ে হাতকড়া নিয়ে পালালেন আসামি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়েছিলেন এক ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হলেও পরে অভিযান চালিয়ে ওই আসামিকে আবারও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া মোহাম্মদ মহিউদ্দিন উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ির বাসিন্দা। সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত হওয়ায় তাকে গ্রেফতার করতে যান পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি মহিউদ্দিনকে গ্রেফতারের সময় হাতকড়া পরানো হলে তিনি উত্তেজিত হয়ে ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে তিনি এক পুলিশ সদস্যের হাতে কামড় দেন এবং আঁচড় কেটে হাতকড়াসহ দৃশ্যমান স্থান থেকে পালিয়ে যান। এতে এসআই আবদুল হালিম, এএসআই মাসুম বিল্লাহ ও কনস্টেবল হাসানুজ্জামান আহত হন। পরে মহিউদ্দিনকে পুনরায় গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রাম পুলিশ জেবল হোসাইনকেও আটক করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...