শাহজালাল বিমানবন্দরে ভবঘুরেদের উৎপাত রোধে অভিযান, আটক ৪০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলস্টেশন, প্রবেশপথ ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।
অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়। গত কয়েকদিনের ধারাবাহিক অভিযানে ২৮৮ জনকে আটক করা হয়েছিল, নতুন করে ৪০ জনসহ মোট আটক হলেন ৩২৮ জন।
আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রাপ্তবয়স্ক আটককৃতদের স্পেশাল আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী আরও জানান, বিমানবন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটির
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের সতর্কবার্তা
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর ঝুলন্ত লাশ
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভবঘুরেদের উৎপাত রোধে অভিযান, আটক ৪০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলস্টেশন, প্রবেশপথ ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।
অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়। গত কয়েকদিনের ধারাবাহিক অভিযানে ২৮৮ জনকে আটক করা হয়েছিল, নতুন করে ৪০ জনসহ মোট আটক হলেন ৩২৮ জন।
আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রাপ্তবয়স্ক আটককৃতদের স্পেশাল আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী আরও জানান, বিমানবন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র…
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ…
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের…
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত…
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর…