চট্টগ্রামে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, অভিযুক্ত পলাতক

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ১০:১৫ এএম
চট্টগ্রামে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, অভিযুক্ত পলাতক

পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মো. শওকত পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদণ্ডী এলাকার বাসিন্দা শাহজাহানের সাথে তার ছেলের তুচ্ছ বিষয় নিয়ে বাদানুবাদ শুরু হয়। এর একপর্যায়ে শওকত ক্ষিপ্ত হয়ে গাছের লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে রাত ২টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করেন।

কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, পারিবারিক বিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে। অপরদিকে রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। অভিযুক্ত শওকতকে গ্রেফতারে অভিযান চলছে ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...