থাইল্যান্ডে নতুন সম্ভাবনা: বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। দেশটির নির্মাণ, কৃষি ও হালাল শিল্পে তীব্র শ্রমিক সংকটের কারণে বাংলাদেশ থেকে লোক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে থাই সরকার। বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে থাই প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই সম্ভাবনার কথা জানানো হয়।
শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। বৈঠকে স্বচ্ছ ও কম খরচে নিয়োগ প্রক্রিয়া, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং মানবপাচার রোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছর পূর্তির কথাও স্মরণ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জোর দিয়েছেন নৈতিক ও দায়িত্বশীল নিয়োগ প্রক্রিয়ার ওপর। তিনি বলেছেন, নিয়োগকর্তাদেরই প্রাথমিক খরচ বহন করতে হবে এবং কর্মীদের ন্যায্য মজুরি, নিরাপদ আবাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া থাইল্যান্ডের দক্ষ জনশক্তির চাহিদার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, বাংলাদেশের রয়েছে জনশক্তির অফুরন্ত ভাণ্ডার।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা ঢাকার
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই সর্বোচ্চ ১১৪
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে ৩ জন
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের জেল, জাল-ট্রলার…

আরও পড়ুন

থাইল্যান্ডে নতুন সম্ভাবনা: বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। দেশটির নির্মাণ, কৃষি ও হালাল শিল্পে তীব্র শ্রমিক সংকটের কারণে বাংলাদেশ থেকে লোক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে থাই সরকার। বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে থাই প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই সম্ভাবনার কথা জানানো হয়।
শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। বৈঠকে স্বচ্ছ ও কম খরচে নিয়োগ প্রক্রিয়া, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং মানবপাচার রোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছর পূর্তির কথাও স্মরণ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জোর দিয়েছেন নৈতিক ও দায়িত্বশীল নিয়োগ প্রক্রিয়ার ওপর। তিনি বলেছেন, নিয়োগকর্তাদেরই প্রাথমিক খরচ বহন করতে হবে এবং কর্মীদের ন্যায্য মজুরি, নিরাপদ আবাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া থাইল্যান্ডের দক্ষ জনশক্তির চাহিদার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, বাংলাদেশের রয়েছে জনশক্তির অফুরন্ত ভাণ্ডার।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা…
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই…
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে…
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন…
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের…