যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে মামলার আসামিসহ গ্রেফতার ১২ জন

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ২:২৩ পিএম
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে মামলার আসামিসহ গ্রেফতার ১২ জন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) যাত্রাবাড়ী থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে এবং শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—শাকিল (২৩), বাপ্পি (২৭), আজিজুল শেখ আইদুল (৪০), দিদার মিয়া (৩৯), শরীফ (২৯), তামিম মিয়া (২২), নূর মোহাম্মদ হাসান ওরফে হাসান মিয়া (৩২), সাদ্দাম হোসেন (৩০), আবুল কাশেম (৫২), রিফাত হোসেন মিমু (২৯), সুমন (২৪) ও সোহাগ আহম্মেদ। ডিএমপি সূত্রে জানা গেছে, এদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিএমপির মিডিয়া শাখা জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হবে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...