জুলাই চেতনায় সংবিধান সংশোধন: সব মতামত নেবে বিশেষ কমিটি

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ৮:২৫ পিএম
জুলাই চেতনায় সংবিধান সংশোধন: সব মতামত নেবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজনের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠককে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে কমিটি। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম নূর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও আইন মন্ত্রণালয়ের সচিবরা এতে অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ বা জুলাই চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধন করা হবে। এ লক্ষ্যে আগামী দিনে জুলাই যোদ্ধা, শহীদদের পরিবার, সংবিধান ও আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক, ছাত্র সংগঠন এবং বিরোধী দলের সাথে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হবে। কমিটির লক্ষ্য সমাজের সকল স্তরের মানুষকে এই প্রক্রিয়ার অংশীজন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা কল্যাণকর হবে তা নিশ্চিত করা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...