আগস্টে বন্যার ঝুঁকি ও নিম্নচাপের শঙ্কা, তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ২:০৭ এএম
আগস্টে বন্যার ঝুঁকি ও নিম্নচাপের শঙ্কা, তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে

চলতি আগস্ট মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিষয়ক এক বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগস্ট জুড়ে দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয় দিন বজ্রঝড় হতে পারে। সার্বিকভাবে মাসটিতে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আবহাওয়া সংক্রান্ত এই পূর্বাভাসের ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...