হাজারীবাগ ও শেরেবাংলায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৫

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ২:১৮ পিএম
হাজারীবাগ ও শেরেবাংলায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৫

রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে মো. রমজান (২৫), নয়ন সরকার, মো. সুরুজ (২১), মো. সাইফ জাহান ওরফে সুবিন (২৫), বকুল ঋষি (৩২), মো. টুটুল (২৬), মো. সোহেল (৩৬), রাব্বি (২৬), মো. জাহিদ (৪০), অমিত বাড়ৈ (২৮), মো. বাবুল (৫২), মাসুদ রানা (৪০), মো. আল-আমিন (২৪), মো. ইকবাল হোসেন (২৫) এবং মো. আঙ্গুর (২৫) রয়েছেন। অপরদিকে, শেরেবাংলা নগর থানা পুলিশ একই দিন অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। এরা হলেন- মো. ইয়াসিন (২১), মো. ফয়সাল হোসেন (৪০), অর্জুন সরকার (২৩), মো. সোহেল রানা (১৯), মো. লিটন মিয়া (৩৫), মো. হুমায়ুন বাসার ওরফে রাকিব (৩২), মো. আমির হোসেন (৩৭), বাচ্চু শেখ (৪০), মো. জুয়েল (১৮) ও মুজাহিদ (২৩)।

আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্তরা রয়েছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...