খিলগাঁওয়ে গণপিটুনি: অস্ত্রসহ আটক সোহেল, স্ত্রীর অভিযোগ ষড়যন্ত্র
রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার জব্দ করে।
খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, ৪০-৫০ জনের একটি মোব সোহেলকে ঘিরে ধরে মারধর করছিল। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে বিকেলে হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ।
তবে এ ঘটনার পেছনে ভিন্ন কারণ দেখালেন সোহেলের স্ত্রী তারিন। তিনি অভিযোগ করেন, ইট-বালুর সরবরাহের ব্যবসায়িক বিরোধের জের ধরে স্থানীয় খোকন, কাওসার ও মাসুম তার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মারধর করেছে। এমনকি প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে তার কাছে অস্ত্র রেখে পুলিশের হাতে তুলে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

খিলগাঁওয়ে গণপিটুনি: অস্ত্রসহ আটক সোহেল, স্ত্রীর অভিযোগ ষড়যন্ত্র
রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার জব্দ করে।
খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, ৪০-৫০ জনের একটি মোব সোহেলকে ঘিরে ধরে মারধর করছিল। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে বিকেলে হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ।
তবে এ ঘটনার পেছনে ভিন্ন কারণ দেখালেন সোহেলের স্ত্রী তারিন। তিনি অভিযোগ করেন, ইট-বালুর সরবরাহের ব্যবসায়িক বিরোধের জের ধরে স্থানীয় খোকন, কাওসার ও মাসুম তার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মারধর করেছে। এমনকি প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে তার কাছে অস্ত্র রেখে পুলিশের হাতে তুলে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…