আতিফ আসলামের কনসার্টে টিকিট প্রতারণা, যুবক গ্রেফতার
পাকিস্তানি তারকা আতিফ আসলামের ঢাকায় আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইনে প্রতারণা চালানোর অভিযোগে মো. বখতিয়ার আবিদ খান (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার দুপুরে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অভিযুক্তের কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়েছে।
জানা গেছে, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানগুলো দেখতে পায়, বখতিয়ার তার ফেসবুক গ্রুপে পূর্বে বাতিল হওয়া অন্য একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে টিকিট বিক্রির প্রচার চালাচ্ছেন। আয়োজকরা তার সাথে যোগাযোগ করলে তিনি পোস্ট সরানোর বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে ব্যবসায়িক ক্ষতির হুমকি দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আটক যুবক বিভিন্ন সময় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এমন প্রতারণার সাথে জড়িত ছিলেন।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…

আরও পড়ুন

আতিফ আসলামের কনসার্টে টিকিট প্রতারণা, যুবক গ্রেফতার
পাকিস্তানি তারকা আতিফ আসলামের ঢাকায় আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইনে প্রতারণা চালানোর অভিযোগে মো. বখতিয়ার আবিদ খান (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার দুপুরে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অভিযুক্তের কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়েছে।
জানা গেছে, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানগুলো দেখতে পায়, বখতিয়ার তার ফেসবুক গ্রুপে পূর্বে বাতিল হওয়া অন্য একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে টিকিট বিক্রির প্রচার চালাচ্ছেন। আয়োজকরা তার সাথে যোগাযোগ করলে তিনি পোস্ট সরানোর বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে ব্যবসায়িক ক্ষতির হুমকি দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আটক যুবক বিভিন্ন সময় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এমন প্রতারণার সাথে জড়িত ছিলেন।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…