নারায়ণগঞ্জে নিখোঁজ পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক, তল্লাশি অভিযান অব্যাহত
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে স্পিডবোট মেরামতের কাজ করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১১টা ২০ মিনিটের দিকে ফায়ার স্টেশনের বোটটির রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং শুরু করে উদ্ধার কাজ।
রাজবাড়ী জেলার গোয়ালন্দের কুমরাকান্দি গ্রামের বাসিন্দা সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর ফায়ার সার্ভিসে যোগ দেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রীয় পদকও পেয়েছেন। তাকে উদ্ধারে এখন ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে কাজ করছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী এবং কোস্ট গার্ড।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সাদিককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থার ডুবুরি টিম একসঙ্গে কাজ করে যাচ্ছে এবং তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
শনিবার রাতে ঢাকায়ই সর্বোচ্চ লোডশেডিং, ঘাটতি ২ হাজার ২৫৮ মেগাওয়াট
মানবসম্পদে রূপান্তরে নারী-পুরুষের সমান ভূমিকার আহ্বান স্পিকারের
সোনা কেনার টাকা ডাকাতির রহস্য উন্মোচন, সাবেক ৩ সেনাসদস্যসহ গ্রেফতার…
দূষণমুক্ত নদী রাখতে দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
ইয়াবা-গাঁজাসহ ৩০৯ গ্রেফতার: চট্টগ্রামে মাদকবিরোধী বড় অভিযান
কোমরে জমি বিক্রির টাকা দেখেই বাসে ইসমাইল হত্যার ছক, আটক…

আরও পড়ুন

নারায়ণগঞ্জে নিখোঁজ পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক, তল্লাশি অভিযান অব্যাহত
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে স্পিডবোট মেরামতের কাজ করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১১টা ২০ মিনিটের দিকে ফায়ার স্টেশনের বোটটির রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং শুরু করে উদ্ধার কাজ।
রাজবাড়ী জেলার গোয়ালন্দের কুমরাকান্দি গ্রামের বাসিন্দা সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর ফায়ার সার্ভিসে যোগ দেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রীয় পদকও পেয়েছেন। তাকে উদ্ধারে এখন ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে কাজ করছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী এবং কোস্ট গার্ড।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সাদিককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থার ডুবুরি টিম একসঙ্গে কাজ করে যাচ্ছে এবং তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
শনিবার রাতে ঢাকায়ই সর্বোচ্চ লোডশেডিং, ঘাটতি ২ হাজার…
মানবসম্পদে রূপান্তরে নারী-পুরুষের সমান ভূমিকার আহ্বান স্পিকারের
সোনা কেনার টাকা ডাকাতির রহস্য উন্মোচন, সাবেক ৩…
দূষণমুক্ত নদী রাখতে দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান…
ইয়াবা-গাঁজাসহ ৩০৯ গ্রেফতার: চট্টগ্রামে মাদকবিরোধী বড় অভিযান
কোমরে জমি বিক্রির টাকা দেখেই বাসে ইসমাইল হত্যার…