রাশেদ খাঁনের দাবি: এনসিপি আজ হোক কাল হোক জামায়াত জোট ছাড়বে

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১:২৭ পিএম
রাশেদ খাঁনের দাবি: এনসিপি আজ হোক কাল হোক জামায়াত জোট ছাড়বে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ না হোক কাল হোক জামায়াতে ইসলামীর সঙ্গে গড়া জোট থেকে বেরিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

লংমার্চ ঘিরে লেখা পোস্টে রাশেদ খাঁন জানান, জামায়াত নিজেই সহযোগিতা চেয়েছিল বলে প্রশাসন দলটিকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে। পুলিশের নিরাপত্তায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জামায়াতের গাড়িবহর অগ্রসর হয়। তাঁর ভাষায়, সহায়তা চাওয়া হলেও একই ধরনের সুরক্ষা দেওয়া হতো। তবে তিনি অভিযোগ করেন, পরিকল্পনা করেই জামায়াত ঝামেলা তৈরির চেষ্টা করেছিল; রাতের অন্ধকারে মতিঝিলে লাঠিসোঁটা জড়ো করা হয়, যা পরে বহরের গাড়িতে তোলা হয়েছে কি না তা তিনি জানেন না বলেও লেখেন। এ ছাড়া বহরে দলের শীর্ষ নেতারা হৈ হৈ রৈ রৈ ছাত্রদল, যুবদল গেলি কই ধরনের উসকানিমূলক স্লোগান দিয়েছেন বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, অনেকেই মনে করছেন, এনসিপির লংমার্চটি জামায়াতের ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলে পরিচালিত হয়েছে। সরাসরি নেতৃত্বের ঝুঁকি নিতে না চাইয়ে জামায়াত এনসিপির নেতাদের সামনে রেখে এবং আওয়ামী লীগকে পেছনে রেখে মাঝখান থেকে খেলতে চাইছে। এমনকি জামায়াত-শিবিরের বহু নেতাকর্মী ও অ্যাকটিভিস্ট এনসিপিকে জামায়াতের মুখপাত্র বানানো মেনে নিতে পারছেন না বলেও জানান তিনি।

জোটের সদস্যদের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন না দেওয়ায় দলটি জামায়াতের পথে হেঁটেছে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন দলও পর্যাপ্ত আসন পেলে বিএনপিতেই থাকত। বাকিরা একটি করে আসন না পেয়ে জামায়াতে গিয়েছেন। ভবিষ্যতে বিএনপি বেশি আসন সমন্বয় করতে পারলে এসব দল আবার বক্তব্য বদলে ফিরে আসবে বলে ধারণা করেন এ রাজনৈতিক সহকারী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...