ইটভাটায় কাঠ পোড়ানো যাবে না, মালিকদের কঠোর সতর্কতা মন্ত্রীর
পরিবেশ রক্ষায় এবার ইটভাটা শিল্পে কঠোর অবস্থান নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইটভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না। গত বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএসওএ) নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
ইটের বিকল্প এখনো সম্পূর্ণ আবিষ্কার হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাটা বন্ধ না করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দূষণ কমানোর উপায় খুঁজতে হবে। তিনি জমির উর্বরতা রক্ষায় উপরিভাগের মাটি ব্যবহারের বিকল্প খুঁজতেও মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো আপস না করার কথা জানান এবং সালফারযুক্ত নিম্নমানের কয়লা ব্যবহার বন্ধে নীতিমালা তৈরির ইঙ্গিত দেন।
বিবিএসওএ সভাপতি ফিরোজ হায়দার খান ও মহাসচিব মমিন উল্লাখানের নেতৃত্বে সারা দেশের ইটভাটা মালিকদের একটি প্রতিনিধি দল এই সভায় অংশ নেয়।
সম্পর্কিত খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৫ জন আটক, বিপুল অস্ত্র…
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে আরব আমিরাত, সহায়তা পেল ১৫শ’ পরিবার
চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪১, উদ্ধার বিপুল ইয়াবা-গাঁজা
সার্ক কৃষি কেন্দ্রের হাল ধরলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. গোলাম…
সাড়ে ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের দুই কর্মী গ্রেফতার

আরও পড়ুন

ইটভাটায় কাঠ পোড়ানো যাবে না, মালিকদের কঠোর সতর্কতা মন্ত্রীর
পরিবেশ রক্ষায় এবার ইটভাটা শিল্পে কঠোর অবস্থান নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইটভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না। গত বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএসওএ) নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
ইটের বিকল্প এখনো সম্পূর্ণ আবিষ্কার হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাটা বন্ধ না করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দূষণ কমানোর উপায় খুঁজতে হবে। তিনি জমির উর্বরতা রক্ষায় উপরিভাগের মাটি ব্যবহারের বিকল্প খুঁজতেও মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো আপস না করার কথা জানান এবং সালফারযুক্ত নিম্নমানের কয়লা ব্যবহার বন্ধে নীতিমালা তৈরির ইঙ্গিত দেন।
বিবিএসওএ সভাপতি ফিরোজ হায়দার খান ও মহাসচিব মমিন উল্লাখানের নেতৃত্বে সারা দেশের ইটভাটা মালিকদের একটি প্রতিনিধি দল এই সভায় অংশ নেয়।
সম্পর্কিত খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৫ জন আটক,…
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে আরব আমিরাত, সহায়তা পেল ১৫শ’…
চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটি ব্যবহারে…
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪১, উদ্ধার বিপুল ইয়াবা-গাঁজা
সার্ক কৃষি কেন্দ্রের হাল ধরলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী…
সাড়ে ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের দুই…