মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা তৈরির উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৮:১৪ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা তৈরির উদ্যোগ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং টেকসই অর্জনের লক্ষ্যে দেশের উদ্যোক্তাদের একটি সমন্বিত তালিকা প্রণয়ন করা হবে। বুধবার (১৫ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পরিচালকদের সাথে এক ভার্চুয়াল সভায় এই তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সভায় প্রতিমন্ত্রী জানান, বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে সারা দেশের খামারি এবং এ খাতের উদ্যোক্তাদের জাতীয় ডাটাবেজ তৈরি করা হবে। এর মাধ্যমে তাদের সমস্যা ও সম্ভাবনার ওপর ভিত্তি করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে। তিনি বলেন, শিক্ষিত তরুণরা যদি বাণিজ্যিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনায় অগ্রাধিকার দেন, তবে উৎপাদন ব্যয় কমে আসবে এবং লাভজনকতা বৃদ্ধি পাবে। এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, তালিকা প্রণয়নের কাজ শেষ হলে বিভাগভিত্তিক খামারিদের সাথে ধারাবাহিক মতবিনিময় সভা করা হবে। এসব সভায় তাদের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে সরাসরি মতামত নেওয়া হবে, যা বাস্তবসম্মত নীতি ও কর্মপরিকল্পনা তৈরিতে সহায়ক হবে। সরকার এই খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে কাজ করছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...