চট্টগ্রামে বর্ষায় তলিয়ে যায় ৪ কিলোমিটার মহাসড়ক, চরম দুর্ভোগে ২০ লাখ মানুষ

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ৮:১৯ এএম
চট্টগ্রামে বর্ষায় তলিয়ে যায় ৪ কিলোমিটার মহাসড়ক, চরম দুর্ভোগে ২০ লাখ মানুষ

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের একটি বড় অংশ প্রতিবার বর্ষায় পানির নিচে তলিয়ে যায়, যা উত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলার প্রায় ২০ লাখ মানুষের যাতায়াত ব্যহত করে। অক্সিজেন মোড় থেকে চৌধুরীহাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকা ৪-৫ ফুট পানির নিচে থাকে, ফলে সাধারণ ২৫-৩০ মিনিটের পথ অতিক্রম করতে ৫-৬ ঘণ্টা লেগে যায়। অনেক সময় যানবাহন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং মানুষকে কোমরসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়।

এই মহাসড়কটি হাটহাজারী, রাউজান, রাঙুনিয়া, ফটিকছড়ি, ভূজপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বাসিন্দাদের জন্য জীবনরেখা। প্রতিদিন লাখ লাখ মানুষ এই পথে চট্টগ্রাম শহরে আসা-যাওয়া করেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সেবা এবং কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম এই সড়ক। কিন্তু বর্ষাকালে এটি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এক দশক আগে সড়কটি চার লেনে উন্নীত করা হলেও প্রতিবার বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।

২০১৫ সালে কয়েকশ কোটি টাকা ব্যয়ে এই মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলেও পানি নিষ্কাশন ব্যবস্থায় পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান কালভার্টগুলো এতটাই সরু যে পাহাড়ি ঢলের বিপুল পানি ধারণ করতে পারে না। এছাড়াও পানি চলাচলের প্রাকৃতিক খালগুলো দখল ও ভরাট হয়ে গেছে। এলাকার ভৌগোলিক কাঠামোও এই জলাবদ্ধতার অন্যতম কারণ—পশ্চিমে পাহাড়, মাঝখানে রেললাইন ও নিম্নাঞ্চল, আর পূর্বে মহাসড়ক। পাহাড় থেকে নেমে আসা পানি দ্রুত হালদা নদীতে পৌঁছাতে না পারলে মহাসড়ক পানির নিচে তলিয়ে যায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...