ফতুল্লায় বাসার সামনেই খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার তীব্র ধাক্কায় আদিবা আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মো. জুম্মন জানান, বিকেলে আদিবা তার বড় বোন ফাতিমা আক্তারের সাথে বাসার সামনে খেলছিল। খেলার এক পর্যায়ে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে ফতুল্লার একটি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আদিবা কিশোরগঞ্জের নিকলী থানার গৌরীপুর গ্রামের মো. মোকলেস হোসেনের মেয়ে। তার বাবা একজন ট্রাকচালক এবং তারা ফতুল্লার আলীগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাকলিয়ায় চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৪
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয় দুর্গাপূজা
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের জালে আটক…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

ফতুল্লায় বাসার সামনেই খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার তীব্র ধাক্কায় আদিবা আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মো. জুম্মন জানান, বিকেলে আদিবা তার বড় বোন ফাতিমা আক্তারের সাথে বাসার সামনে খেলছিল। খেলার এক পর্যায়ে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে ফতুল্লার একটি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আদিবা কিশোরগঞ্জের নিকলী থানার গৌরীপুর গ্রামের মো. মোকলেস হোসেনের মেয়ে। তার বাবা একজন ট্রাকচালক এবং তারা ফতুল্লার আলীগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাকলিয়ায় চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার…
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক…
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয়…
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের…