দুই শপথের বিতর্কে সংসদে উত্তাপ, ওয়াকআউট বিরোধীদের
সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে জাতীয় সংসদে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। গণভোটের রায় বাস্তবায়ন ও নিজেদের ‘দুই শপথ’ অকার্যকর করার প্রতিবাদে সোমবার সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এ সময় তিনি জনমতকে অবজ্ঞা না করার জন্য সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংসদ অধিবেশনে ড. শফিকুর রহমান বলেন, তারা নীতিগতভাবে এই প্রস্তাবের বিরোধিতা করায় কমিটিতে কোনো সদস্যের নাম দেবেন না। তিনি উল্লেখ করেন, ৬৮.৬ শতাংশ মানুষের ভোটের রায় বাস্তবায়নে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংস্কার পরিষদকে বাইপাস করে সংসদীয় কমিটি গঠন জনগণের ইচ্ছার বিরুদ্ধে বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলের এমন দাবিকে ‘অসাংবিধানিক’ ও ‘আবেগসর্বস্ব রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিরোধীদলীয় নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, এই বিপুল জনমতকে উপেক্ষা করলে ভবিষ্যতে মানুষ গণতন্ত্রের ওপর আস্থা হারাবে এবং বিদ্রোহী হয়ে উঠবে।
সম্পর্কিত খবর
দেশকে বাঁচাতে দুই সন্তান নিয়েও দেশ ছাড়েননি খালেদা জিয়া: চিফ…
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যাওয়া হবে কি না, জানে না…
ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদের সুযোগ নেই: মুক্তাদির
তাজু খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক, সমবেদনা পরিবারের উদ্দেশে
জন্মাষ্টমীতে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি: সনাতনীদের জন্য দরজা খোলা
সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের মূল শক্তি: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন

দুই শপথের বিতর্কে সংসদে উত্তাপ, ওয়াকআউট বিরোধীদের
সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে জাতীয় সংসদে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। গণভোটের রায় বাস্তবায়ন ও নিজেদের ‘দুই শপথ’ অকার্যকর করার প্রতিবাদে সোমবার সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এ সময় তিনি জনমতকে অবজ্ঞা না করার জন্য সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংসদ অধিবেশনে ড. শফিকুর রহমান বলেন, তারা নীতিগতভাবে এই প্রস্তাবের বিরোধিতা করায় কমিটিতে কোনো সদস্যের নাম দেবেন না। তিনি উল্লেখ করেন, ৬৮.৬ শতাংশ মানুষের ভোটের রায় বাস্তবায়নে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংস্কার পরিষদকে বাইপাস করে সংসদীয় কমিটি গঠন জনগণের ইচ্ছার বিরুদ্ধে বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলের এমন দাবিকে ‘অসাংবিধানিক’ ও ‘আবেগসর্বস্ব রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিরোধীদলীয় নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, এই বিপুল জনমতকে উপেক্ষা করলে ভবিষ্যতে মানুষ গণতন্ত্রের ওপর আস্থা হারাবে এবং বিদ্রোহী হয়ে উঠবে।
সম্পর্কিত খবর
দেশকে বাঁচাতে দুই সন্তান নিয়েও দেশ ছাড়েননি খালেদা…
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যাওয়া হবে কি না,…