ফতুল্লায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে বাসার সামনে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মো. জুম্মন জানান, বিকেলে বড় বোন ফাতিমা আক্তারের সাথে বাড়ির সামনে খেলছিল আদিবা। একপর্যায়ে সে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। প্রথমে ফতুল্লার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। আদিবা কিশোরগঞ্জের নিকলী থানার গৌরীপুর গ্রামের মো. মোকলেস হোসেনের মেয়ে এবং তার বাবা পেশায় একজন ট্রাকচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাকলিয়ায় চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৪
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয় দুর্গাপূজা
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের জালে আটক…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

ফতুল্লায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে বাসার সামনে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মো. জুম্মন জানান, বিকেলে বড় বোন ফাতিমা আক্তারের সাথে বাড়ির সামনে খেলছিল আদিবা। একপর্যায়ে সে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। প্রথমে ফতুল্লার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। আদিবা কিশোরগঞ্জের নিকলী থানার গৌরীপুর গ্রামের মো. মোকলেস হোসেনের মেয়ে এবং তার বাবা পেশায় একজন ট্রাকচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাকলিয়ায় চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার…
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক…
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয়…
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের…