সংসদে পাশ হলো অন্তর্বর্তী সরকারের ১৪টি অধ্যাদেশ, আরও একটি উত্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম কার্যদিবসে অন্তর্বর্তী সরকার কর্তৃক জারি করা ১৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলের অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এই বিলগুলো সংসদে উত্থাপন ও পাসের প্রস্তাব করেন। এর মাধ্যমে জারি করা এই অধ্যাদেশগুলোর আইনি স্বীকৃতি নিশ্চিত হলো।
পাস হওয়া অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে ‘নির্দিষ্টকরণ (সম্পূরণ) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’ এবং ‘বিদ্যুৎ ও জ্বালানী দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬’। এছাড়াও ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমির রংপুর (সংশোধন), ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’ বিলও এদিন সংসদে গৃহীত হয়। একই সঙ্গে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’ আইনে পরিণত করার জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা মোট ১৬টি অধ্যাদেশের মধ্যে এদিন ১৪টি পাস এবং একটি উত্থাপন করা হলো। এই বিলগুলো পাস হওয়ার ফলে অধ্যাদেশ আকারে জারি করা আইনগুলো এখন সংসদীয় মতামতের ভিত্তিতে স্থায়ী আইনে পরিণত হলো, যা রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা নিশ্চিত করবে।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

সংসদে পাশ হলো অন্তর্বর্তী সরকারের ১৪টি অধ্যাদেশ, আরও একটি উত্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম কার্যদিবসে অন্তর্বর্তী সরকার কর্তৃক জারি করা ১৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলের অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এই বিলগুলো সংসদে উত্থাপন ও পাসের প্রস্তাব করেন। এর মাধ্যমে জারি করা এই অধ্যাদেশগুলোর আইনি স্বীকৃতি নিশ্চিত হলো।
পাস হওয়া অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে ‘নির্দিষ্টকরণ (সম্পূরণ) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’ এবং ‘বিদ্যুৎ ও জ্বালানী দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬’। এছাড়াও ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমির রংপুর (সংশোধন), ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’ বিলও এদিন সংসদে গৃহীত হয়। একই সঙ্গে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’ আইনে পরিণত করার জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা মোট ১৬টি অধ্যাদেশের মধ্যে এদিন ১৪টি পাস এবং একটি উত্থাপন করা হলো। এই বিলগুলো পাস হওয়ার ফলে অধ্যাদেশ আকারে জারি করা আইনগুলো এখন সংসদীয় মতামতের ভিত্তিতে স্থায়ী আইনে পরিণত হলো, যা রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা নিশ্চিত করবে।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…