মুক্তিযুদ্ধ করেননি শেখ মুজিব, আত্মসমর্পণ করেছিলেন: ইকবাল হাসান টুকু

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ৬:১২ পিএম
মুক্তিযুদ্ধ করেননি শেখ মুজিব, আত্মসমর্পণ করেছিলেন: ইকবাল হাসান টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং পাকিস্তানে জামাই আদরে ছিলেন। তিনি দাবি করেন, শেখ মুজিব মুক্তিযুদ্ধ করেননি এবং এটি কোনো দলের একক সম্পত্তি নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই ছিল। গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নেতৃত্বশূন্য মানুষকে সংগঠিত করতে চট্টগ্রামের কালুরঘাট থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং জেড ফোর্স নিয়ে যুদ্ধ করেছিলেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের চেষ্টা করলেও মুক্তিযোদ্ধারা সুবিধার আশায় তা প্রতিহত করেনি। তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, বরং এটি একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল।

এ সময় বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখন দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে তৎপর এবং তারা ভবিষ্যতে দেশ শাসন করার সুযোগ পেতে পারে। টুকু মনে করিয়ে দেন, খালেদা জিয়ার শাসনামলেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয় এবং মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...