জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানিতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলপিজি আমদানিতে সৃষ্ট ঋণপত্র (এলসি) খোলার জটিলতা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি আমদানির ক্ষেত্রে ব্যাংকের ঋণ প্রদানের সীমা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এলপিজি আমদানিতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার বিধান প্রয়োগ করা হবে না।
তবে এই সময়ের মধ্যে কোনো একক ঋণগ্রহীতার ক্ষেত্রে ঋণের ঊর্ধ্বসীমা কত হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আইনের ১২১ ধারার ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানিতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলপিজি আমদানিতে সৃষ্ট ঋণপত্র (এলসি) খোলার জটিলতা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি আমদানির ক্ষেত্রে ব্যাংকের ঋণ প্রদানের সীমা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এলপিজি আমদানিতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার বিধান প্রয়োগ করা হবে না।
তবে এই সময়ের মধ্যে কোনো একক ঋণগ্রহীতার ক্ষেত্রে ঋণের ঊর্ধ্বসীমা কত হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আইনের ১২১ ধারার ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…