ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহান্তে কমতে পারে তাপমাত্রা

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ১২:৫০ পিএম
ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহান্তে কমতে পারে তাপমাত্রা

ঢাকাসহ দেশের ছয় বিভাগে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাপমাত্রা কিছুটা বাড়তে থাকলেও সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে তাপমাত্রা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে শনিবার (২৮ মার্চ) থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমে যেতে পারে।

রোববার (২৯ মার্চ) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সার্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...