নরসিংদীতে ঈদের নামাজে স্বাস্থ্যমন্ত্রী, বাজার নিয়ন্ত্রণের দাবি

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ৬:৫২ পিএম
নরসিংদীতে ঈদের নামাজে স্বাস্থ্যমন্ত্রী, বাজার নিয়ন্ত্রণের দাবি

নরসিংদীর মনোহরদীতে নিজ নির্বাচনী এলাকার মানুষের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী পীরপুর ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিদের সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করেন তিনি।

নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় এবার রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কোনো অস্বাভাবিক দাম বৃদ্ধি পায়নি। সাধারণ মানুষকে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি এবং একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সরকার সফল হয়েছে বলে তিনি দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাতের যেকোনো সমস্যা সমাধানে তারা সদা প্রস্তুত রয়েছেন। এছাড়া ঈদের দিন সারাদেশের হাসপাতালগুলোতে রোগীদের উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...