বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন, শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দেড় বছরের শিশুকন্যার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি। বর্তমানে শিশুটিকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস বগুড়ার শেরপুরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। পরিবারটি ঈদ উদযাপন করতে রংপুরের কাউনিয়ায় যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও হাসপাতালের পরিচালকের সাথে টেলিফোনে কথা বলেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন এবং শিশুটিকে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শিশুটির সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি সব ধরনের আর্থিক সহায়তা প্রদান করবেন। নিহতদের মরদেহ রংপুরের কাউনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদের শেষকৃত্য সম্পন্ন হবে।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন, শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দেড় বছরের শিশুকন্যার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি। বর্তমানে শিশুটিকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস বগুড়ার শেরপুরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। পরিবারটি ঈদ উদযাপন করতে রংপুরের কাউনিয়ায় যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও হাসপাতালের পরিচালকের সাথে টেলিফোনে কথা বলেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন এবং শিশুটিকে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শিশুটির সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি সব ধরনের আর্থিক সহায়তা প্রদান করবেন। নিহতদের মরদেহ রংপুরের কাউনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদের শেষকৃত্য সম্পন্ন হবে।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…