ঈদের দিন বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা, দেশজুড়েই থাকতে পারে দমকা হাওয়া

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৪:৩১ পিএম
ঈদের দিন বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা, দেশজুড়েই থাকতে পারে দমকা হাওয়া

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) কিংবা শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ঈদের এই দুই দিনেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টি পড়ারও আশঙ্কা রয়েছে।

বুধবার (১৮ মার্চ) জারি করা ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের কিছু এলাকায়ও এমন আবহাওয়া দেখা দিতে পারে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরের দিন অর্থাৎ ২১ মার্চও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি পড়ার সম্ভাবনাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...