অন্তর্বর্তী সরকারের সাফল্যের কৃতিত্ব দিতে হবে: মির্জা ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৪৯ পিএম
অন্তর্বর্তী সরকারের সাফল্যের কৃতিত্ব দিতে হবে: মির্জা ফখরুল

নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ আগস্টের পরে গঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছর ধরে দায়িত্ব পালন করেছে এবং তারা সফলভাবে নির্বাচন আয়োজন করেছে। তিনি মনে করেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার যা অর্জন করেছে তার স্বীকৃতি বা কৃতিত্ব দেওয়া উচিত।

বুধবার সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, গত দেড় বছর ধরে দেশ যে অন্তর্বর্তী সরকারের অধীনে ছিল, তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়েছে। ওই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যা অবশ্যই একটি বড় সাফল্য। তিনি আরও জানান, আওয়ামী লীগ বাদে অন্যান্য দল নির্বাচনে অংশ নেওয়ায় এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এছাড়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এর কোনো প্রয়োজন নেই। তারা একটি বিশেষ সময়ে দায়িত্ব নিয়েছিলেন এবং তারা প্রয়োজনীয় কাজের বড় অংশই সম্পন্ন করতে পেরেছেন বলে তিনি মনে করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...