নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৮ এএম
নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

ঢালিউডের জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ অনেক আগেই চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে স্ত্রী–সন্তানসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি ব্যক্তিগত কাজে তিনি বাংলাদেশে এসেছেন। দেশে ফিরেই আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেতা।

গতকাল সোমবার গণমাধ্যমকে আহমেদ শরীফ বলেন, যুক্তরাষ্ট্র থেকে কিছু কাজে তিনি দেশে এসেছেন এবং কয়েকদিনের মধ্যেই আবার ফিরে যাবেন। তবে নির্বাচনের আগে অবশ্যই তিনি আবার বাংলাদেশে আসবেন। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে সবার সঙ্গে কথা বলছেন এবং আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। আশা করছেন, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি–এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক সপ্তাহের সফরে ঢাকায় অবস্থান করছেন আহমেদ শরীফ। আরও দুই–একদিন দেশে থাকবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...