জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে মাঠে ডিএনসিসি, লার্ভায় দোকানিকে জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫ পিএম
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে মাঠে ডিএনসিসি, লার্ভায় দোকানিকে জরিমানা

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে এডিস মশার লার্ভা ধ্বংস করতে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (১২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানের এক পর্যায়ে বিমানবন্দর এলাকার একটি দোকানে এডিস মশার লার্ভার উপস্থিতি ধরা পড়লে সেই দোকানের দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরী পাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। করপোরেশনের স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে মোট ২৪টি দল সারাদিন মাঠে কাজ করে। মশক নিয়ন্ত্রণ কর্মীসহ প্রায় এক হাজার ৫০০ জন কর্মী অংশ নেন এ কর্মসূচিতে।

নগরবাসীর মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরিতে অভিযানের পাশাপাশি মাইকিং করা হয়, প্রয়োগ করা হয় নোবালিউরন ট্যাবলেট এবং বিতরণ করা হয় লিফলেট। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনার আয়োজন করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা সমান গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর ঝুঁকি বহুলাংশে কমে আসতে পারে বলে করপোরেশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...