সম্পত্তি লিখে দিলেই কি মা-বাবার যত্ন? প্রস্তাবিত আইনে মাদানীর প্রশ্ন

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ৩:৪৭ পিএম
সম্পত্তি লিখে দিলেই কি মা-বাবার যত্ন? প্রস্তাবিত আইনে মাদানীর প্রশ্ন

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার সঙ্গে মা-বাবার যত্ন নেওয়ার বিষয়টি যুক্ত করে আইন প্রণয়নের উদ্যোগের সমালোচনা করেছেন রফিকুল ইসলাম মাদানী। একই সঙ্গে সম্পত্তি না থাকা কিংবা সন্তানকে কিছু দিতে না পারা মা-বাবার সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের প্রতি অসদাচরণকারী সন্তানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সম্পত্তি দলিল করে দিয়ে দিলেও যেন সন্তান মা-বাবার যত্ন নেয়—এই অজুহাত দিয়ে আইন পাস করা হচ্ছে। তাহলে প্রশ্ন—যারা সন্তানকে সম্পত্তি দলিল করে দিবে না, সে সমস্ত মা-বাবার সঙ্গে যদি খারাপ আচরণ হয়, তখন কী হবে? কিংবা যাদের সম্পত্তি লিখে দেওয়ার মতো অবস্থানই নাই, সেই মা-বাবার কী হবে?’

পোস্টে আরও লেখেন, ‘আল্লাহর বিধান পরিবর্তনের এই জগাখিচুড়ি বাদ দিয়ে, যে সমস্ত সন্তান পিতা-মাতার সঙ্গে অসদাচরণ করে, তাদের জন্য শক্ত বিচারের ব্যবস্থা প্রয়োজন!’

বক্তব্যের শেষ প্রান্তে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘কামের কাম বাদ দিয়ে খালি আকাম! আমাদের আঞ্চলিক একটা প্রবাদ আছে—বুঝেনা কামের বাও, খালি ক, বেতন বাড়াও!’ মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও সম্পত্তির মালিকানা নিয়ে চলমান আলোচনার মধ্যেই মাদানীর এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...