মায়ের অভিমানে কিশোরের আত্মহত্যা, মোবাইল ফোনই দায়ী?
রাজধানীর পল্টন থানার চামেলীবাগ এলাকায় মোবাইল ফোন নিয়ে মায়ের সাথে অভিমান করে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহননের পথ বেছে নেয়।
পরিবারের সদস্যরা জানায়, তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে মোবাইল গেমস ‘ফ্রি ফায়ার’-এ আসক্ত হয়ে পড়ে। এর প্রভাবে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাওয়ায় তার মা মোবাইলটি কেড়ে নেন। এর পরই অভিমান করে সে এই চরম সিদ্ধান্ত নেয়। তার বাবা মো. মাসুদ জানান, বিকেলে ঘটনা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামে।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে ১১ তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
পেনশনে বড় বৃদ্ধি: সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ছে, ২০৩০ সালের মধ্যে…
গেন্ডারিয়ায় ত্রাস: ২০ জনের গুলিতে আহত ৩
ধানমন্ডির ছায়ানটে দুই প্রাইভেটকার চালকের মারামারি, আটক ২
জাতীয় বেতনস্কেল ২০২৬: নতুন যেসব গ্রেডে বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি
সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর, জিল্লুরকে এসবিতে

আরও পড়ুন

মায়ের অভিমানে কিশোরের আত্মহত্যা, মোবাইল ফোনই দায়ী?
রাজধানীর পল্টন থানার চামেলীবাগ এলাকায় মোবাইল ফোন নিয়ে মায়ের সাথে অভিমান করে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহননের পথ বেছে নেয়।
পরিবারের সদস্যরা জানায়, তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে মোবাইল গেমস ‘ফ্রি ফায়ার’-এ আসক্ত হয়ে পড়ে। এর প্রভাবে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাওয়ায় তার মা মোবাইলটি কেড়ে নেন। এর পরই অভিমান করে সে এই চরম সিদ্ধান্ত নেয়। তার বাবা মো. মাসুদ জানান, বিকেলে ঘটনা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামে।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে ১১ তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
পেনশনে বড় বৃদ্ধি: সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ছে, ২০৩০…
গেন্ডারিয়ায় ত্রাস: ২০ জনের গুলিতে আহত ৩
ধানমন্ডির ছায়ানটে দুই প্রাইভেটকার চালকের মারামারি, আটক ২
জাতীয় বেতনস্কেল ২০২৬: নতুন যেসব গ্রেডে বেতন বাড়ছে…