যাত্রাবাড়ীতে ১১ তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১০:৪৮ পিএম
যাত্রাবাড়ীতে ১১ তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি নির্মাণাধীন ভবনের উচ্চতা থেকে পড়ে শাহাদাত আলী (৩৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি শাহাদাত আলী ওই ভবনের ১১ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদাত আলী কুড়িগ্রাম সদরের কাঁচিচর গ্রামের আফতাব আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ীর সামাদনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...