ধানমন্ডির ছায়ানটে দুই প্রাইভেটকার চালকের মারামারি, আটক ২

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১০:০৩ পিএম
ধানমন্ডির ছায়ানটে দুই প্রাইভেটকার চালকের মারামারি, আটক ২

রাজধানীর ধানমন্ডি এলাকার বিখ্যাত ছায়ানট ভবনের সামনে ব্যক্তিগত কোন্দলের জের ধরে দুই প্রাইভেটকার চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত দুই চালককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (৩১ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। আটক হওয়ারা হলেন জহির এবং ২৬ বছর বয়সী মো. সাইফুল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যক্তিগত বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তারা ধস্তাধস্তি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এতে একজন আহত হলে তিনি কাছাকাছি ধানমন্ডি ২৭ নম্বর ট্রাফিক বক্সের দায়িত্বরত সার্জেন্টের শরণাপন্ন হন।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ট্রাফিক পুলিশ। তাৎক্ষণিকভাবে দুই চালককে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত গাড়ি দুটির কাগজপত্র জব্দ করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...