জাতীয় বেতনস্কেল ২০২৬: নতুন যেসব গ্রেডে বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি
মন্ত্রিপরিষদ অনুমোদন পেয়েছে নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক বড় সুখবর নিয়ে এসেছে। এই নতুন স্কেলে প্রায় সব গ্রেডের প্রাথমিক বেতন দ্বিগুণ করা হয়েছে, যা নিম্নস্তরের কর্মচারীদের ক্ষেত্রে এমনকি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
নতুন এই বেতন কাঠামোতে প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেড পর্যন্ত পূর্বের স্কেলের তুলনায় ঠিক দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে প্রথম গ্রেডে যারা ৭৮ হাজার টাকা বেতন পান, তারা এখন থেকে পাবেন ১ লাখ ৫৬ হাজার টাকা। একইভাবে দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার, তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা করা হয়েছে। এই ধারা অব্যাহত রেখে চতুর্থ গ্রেডে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা, পঞ্চম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার এবং ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নিম্নস্তরের কর্মচারীদের জন্য আরও বড় সুখবর রয়েছে। সপ্তম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার, অষ্টম গ্রেডে ২৩ হাজার থেকে ৪৬ হাজার, নবম গ্রেডে ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা করা হয়েছে। দশম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং একাদশ গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। তবে বারো থেকে পনের নম্বর গ্রেডে বেতন বৃদ্ধির হার আরও বেশি – দুইশতাংশেরও বেশি। বারোতম গ্রেডে ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০ টাকা, ত্রয়োদশ গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা, চতুর্দশ গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা এবং পনেরতম গ্রেডে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই বৃহৎ বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি আনবে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধি তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। একই সাথে, এই পদক্ষেপ সরকারি চাকরিকে আকর্ষণীয় করে তুলতে এবং দক্ষ জনবল ধরে রাখতে সাহায্য করবে বলে অনেকে মনে করেন।

