জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানে যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৪:৫৭ পিএম
জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানে যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ

জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর মৃত্যু হয়েছে। মাঝ আকাশে ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানটি জরুরি প্রয়োজনে ওমানের মাস্কাটে অবতরণ করে। সেখানকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৬ আগস্ট) জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজি-১৩৬ ফ্লাইটে চট্টগ্রামের বাসিন্দা ছানোয়ারা বেগম (৫৫) নামে ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় বিমানের ক্যাপ্টেন মাস্কাটে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর ফ্লাইটের ক্রু সদস্য ও বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক ছানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত যাত্রীর মরদেহ দেশে ফেরত আনতে সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে। এদিকে, ওই ঘটনার পর অন্যান্য যাত্রীদের নিয়ে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে। আজ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে এটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...