চট্টগ্রামে মাদকবিরোধী অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৩০
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং ২৩০ জনকে আটক করেছে। এ সময় মাদকসংক্রান্ত অভিযোগে তাদের বিরুদ্ধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মঙ্গলবারের এই অভিযানে ৬ হাজার ২৩২ পিস ইয়াবা, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা এবং ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৭৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন। এছাড়া অভিযানের সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানে যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল প্রাধান্য পাবে
টেকনাফে কোস্টগার্ডের বড় অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৫ হাজার ইয়াবা উদ্ধার
হজ পরিচালনার অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি, মোট সংখ্যা দাঁড়ালো…
মানুষের মুখোশ পরে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী
বোয়ালখালীতে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আরও পড়ুন

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৩০
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং ২৩০ জনকে আটক করেছে। এ সময় মাদকসংক্রান্ত অভিযোগে তাদের বিরুদ্ধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মঙ্গলবারের এই অভিযানে ৬ হাজার ২৩২ পিস ইয়াবা, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা এবং ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৭৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন। এছাড়া অভিযানের সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানে যাত্রীর মৃত্যু, মাস্কাটে…
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল…
টেকনাফে কোস্টগার্ডের বড় অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৫ হাজার ইয়াবা…
হজ পরিচালনার অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি, মোট…