টেকনাফে কোস্টগার্ডের বড় অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৫ হাজার ইয়াবা উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৪:৩৪ পিএম
টেকনাফে কোস্টগার্ডের বড় অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৫ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে ডাকাত দমন ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব মালামাত জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ে অভিযানে যায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ বাহিনী। সেখানে ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে অবস্থান নেয়া একটি ডাকাত দল বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলাবারুদ এবং এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে সাবরাং এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহজনক বসতবাড়ি থেকে প্রায় ২৫ লাখ টাকার ৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। বুধবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা মালামালের বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মাদক ও সন্ত্রাস দমনে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...