আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, রাতারাতি পরিবর্তন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৫:১০ পিএম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, রাতারাতি পরিবর্তন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর সামগ্রিক অবস্থার উন্নতি হলেও রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাহিনীগুলো যেই ভঙ্গুর অবস্থায় ছিল, সরকারের ছয় মাসের প্রচেষ্টায় তাদের মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একটি ঘটনাও ঘটেনি যেখানে পুলিশ বাহিনী দ্রুত আসামিকে গ্রেফতার করতে পারেনি। তাদের আধুনিকায়ন ও জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

বিশ্বশান্তি ও ইসলামি আদর্শের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্ব ও ন্যায়বিচারের অভাবে যুদ্ধ-বিগ্রহ বাড়ছে। হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তির বাণী ও আদর্শ অনুসরণ করলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে এবং অর্থনৈতিক বৈষম্য দূর হবে। সব মানুষকে শান্তি ও সাম্যের পথে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...