হাজারীবাগ ও মতিঝিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাজারীবাগ ও মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করে স্থানীয় থানা পুলিশ।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, হাজারীবাগ থানা পুলিশ অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। তাঁরা হলেন- মো. ফরিদ আলী (৩৩), মাহমুদুল হাসান শামীম, এনামুল হক, মো. আশিক, মো. নয়ন (২৩), মো. তৌহিদুর রহমান (৩৩), মো. আলিম (৩৫), আব্দুর রাজ্জাক (১৯), মো. ফালান (১৯) এবং মো. সোহাগ (৩০)।
একই সময়ে মতিঝিল থানা পুলিশ একই ধরনের অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে। এঁরা হলেন- মো. রাশেদুল ইসলাম মৃধা (২৩), মো. রাসুল আমিন ওরফে রাব্বি (১৯), মো. আফিরুল ইসলাম (৩০), কুতুব উদ্দিন সরদার (২৮), মো. রাসেল (২৩), মো. সফিকুল ইসলাম (৩৬), শাহাবুল আহমেদ (৩১), মো. মিলন (৪০) এবং মো. মনোয়ার হোসেন তপু (৪২)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামীরা রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

