ডেমরার শীতলক্ষ্যায় স্রোতের টানে তলিয়ে গেল ১০ বছরের শিশু
রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহাদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দাদার সঙ্গে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহাদ ওই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ফাহাদকে নিয়ে নদীতে গোসল করতে যান তার দাদা মো. জাহাঙ্গীর। গোসলের একপর্যায়ে হঠাৎ স্রোতের তীব্র টানে দাদার হাত থেকে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায় সে। জাহাঙ্গীর জানান, অনেক চেষ্টা করেও নাতিকে বাঁচাতে পারেননি তিনি। পরে স্থানীয়দের সহায়তায় ফাহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার: দুর্গাপূজায় বাড়তি অনুদান ও পাঁচ দিনের ছুটি
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা

আরও পড়ুন

ডেমরার শীতলক্ষ্যায় স্রোতের টানে তলিয়ে গেল ১০ বছরের শিশু
রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহাদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দাদার সঙ্গে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহাদ ওই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ফাহাদকে নিয়ে নদীতে গোসল করতে যান তার দাদা মো. জাহাঙ্গীর। গোসলের একপর্যায়ে হঠাৎ স্রোতের তীব্র টানে দাদার হাত থেকে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায় সে। জাহাঙ্গীর জানান, অনেক চেষ্টা করেও নাতিকে বাঁচাতে পারেননি তিনি। পরে স্থানীয়দের সহায়তায় ফাহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার: দুর্গাপূজায় বাড়তি অনুদান ও পাঁচ…
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…